চট্টগ্রাম নগরের বাহির সিগন্যাল এলাকায় একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওসমান গনি হুজুরের ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ওই ভবনের ৩য় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি পরিবার ছিল। গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর আগে রাতেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দগ্ধ ১১ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘অনেক হিট চলচ্চিত্রে নারী বিদ্বেষ প্রকাশ পাচ্ছে’