প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু ট্রাস্টের সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:২০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে প্রধানমন্ত্রী ও ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনা চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ দেন।

ট্রাস্টি বোর্ডের পরিচালনা কমিটি আগের সভার কার্যবিবরণী অনুমোদন করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উপকমিটির প্রতিবেদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।

এ সময় নূর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, ফরিদা শেখ, রাদওয়ান মুজিব সিদ্দিক, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক এমপি, রবিউল হাসান অভি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটরসহ ট্রাস্টি সদস্যরা উপস্থিত ছিলেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত