মন্ট্রিলের বিপক্ষে মেসির খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:২০ পিএম

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন লিওনেল মেসি। গোলও করেছিলেন তিনি। আজ বাংলাদেশ সময় গভীর রাতে মেসি-সুয়ারেজরা আবারও মাঠে নামছেন মেজর লিগ সকারের ম্যাচে।

আজ মেসিদের খেলা মন্ট্রিলের বিপক্ষে। তবে এই ম্যাচে মেসির খেলা নিয়ে আছে শঙ্কা! মেসি ম্যাচের আগের দিন হালকা অনুশীলন করেছেন। এমনকি দলের সঙ্গেও অনুশীলন করেননি তিনি। 

তবে টিও্য়াইসি তাদের রিপোর্টে বলছে, মেসির কোন ইনজুরি সমস্যা নেই। ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে বাঁ-পায়ে আঘাত পেলেও মেসির খেলতে বাঁধা নেই জানিয়েছেন ডাক্তাররা। ওই ম্যাচের পর পায়ে আইসপ্যাক নিতে দেখা যায় মেসিকে।

তবে অনুশীলনের পর মার্তিনোর সহকারী হাভিয়ের মোরালেস বলেন, 'আমরা তার (মেসির) সঙ্গে কথা বলবো দেখবো সে কেমন অনুভব করছে। খেলার জন্য তৈরী আছে কিনা।'

মেসি মৌসুম শুরু হয়েছে পর থেকে মায়ামির হয়ে চারটি ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। ন্যাশভিল ম্যাচের পর জেরার্দো মার্তিনোও বলেছিলেন, 'মেসি ম্যাচ ভালোভাবে শেষ করলেও কিছুটা ক্লান্ত। তবে মেসি সুস্থ আছেন।'

মেসির মতো সুয়ারেজও ভারী অনুশীলন করেননি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফিরতি লেগের ম্যাচ বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে)। দুই ম্যাচের মধ্যে খুব একটা বিশ্রামের সময় পাবে না দলের খেলোয়াড়রা। তাই ন্যাশভিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মন্ট্রিলের বিপক্ষে মেসি-সুয়ারেজদের পুরো ম্যাচে নাও খেলাতে পারেন কোচ জেরার্দো মার্তিনো।

   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত