মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দাপট দেখিয়েছে বিকাশ বেহেল পরিচালিত সিনেমা ‘শয়তান’। ইতিমধ্যেই মুক্তির প্রথম দিনে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় এটি দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। এবার দ্বিতীয় দিনেও সিনেমাটি অব্যাহত রাখল সেই দাপট।
মুক্তির প্রথম দিনে ভারতে ১৪ কোটি রুপি আয় করা অজয় দেবগন, জ্যোতিকা ও আর মাধবন অভিনীত সুপার ন্যাচারাল থ্রিলার ছবিটি দ্বিতীয় দিনে আয় করেছে ১৮ কোটি রুপি। এ ছাড়া বিশ^ব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪২ দশমিক ১ কোটি রুপি। সে ক্ষেত্রে রবিবার (ভারতের ছুটির দিন) ছবিটির আয় যে আরও বাড়তে পারে তা নিয়ে অনেকটাই নিশ্চিত সিনেমা বিশ্লেষকরা।
থ্রিলারধর্মী এই সিনেমা মুক্তির পরই চারদিকে হইচই পড়ে গেছে। উচ্ছ্বসিত মাধবন, অজয় দেবগন, জ্যোতিকার ভক্তরা। ‘শয়তান’কে অসামান্য, অসাধারণ পারফরম্যান্স বলছেন হররপ্রেমীরা।
কেউ বলছেন, ‘পুরো সিনেমা একনিঃশ^াসে দেখে ফেলার মতো। ছবিতে নেই একটিও নিস্তেজ মুহূর্ত’। কেউ বলছেন, ভিলেন হিসেবে মাধবনের দুর্দান্ত অভিনয়। পাশাপাশি অজয় দেবগন, জ্যোতিকা আর বাচ্চারাও খুব ভালো অভিনয় করেছে। নেটিজেনরা বলছেন, ‘ভালো দৃশ্যায়ন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে ভালো থ্রিলার সিনেমা ‘শয়তান’। আরেকজন লিখেছেন, ‘ওয়াও! গুজবাম্পস। তিনজনের কী পারফরম্যান্স।’
কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। যেটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর হিন্দি রিমেক। ছবিটি পরিবেশন করেছে জিও স্টুডিওজ, অজয় দেবগন ফিল্মস ও প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল এবং প্রযোজনা করেছেন অজয়, জ্যোতি দেশ পাণ্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক। Ñবলিউড মুভি রিভিউজ
কত উপায়ে আয় করেন ফারিণ, বললেন নিজেই