প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:৩৭ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কবে?

উত্তর : ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি

২. কাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে?

উত্তর : শ্রীচৈতন্যদেব

৩. কোন দেশ নতুন প্রজন্মের (এইচ-৩) রকেট উৎক্ষেপণ করেছে?

উত্তর : জাপান

৪. বাংলাদেশের ৩১তম জিআই পণ্য কোনটি?

উত্তর : জামালপুরের নকশিকাঁথা

৫. ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর : শহীদুল্লা কায়সার

৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর : জেনারেল আতাউল গণি ওসমানী

৭. চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযানের নাম কী?

উত্তর : ওডিসিয়াস

৮. ২০২৪ সালে শিক্ষায় অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন কে?

উত্তর : প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু

৯. আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস কবে পালিত হয়?

উত্তর : ১৫ ফেব্রুয়ারি

১০. আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে?

উত্তর : গ্যালিলিও গ্যালিলেই

১১. ২০২৪ সালের জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর : ইতালি

১২. অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২৪ এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

উত্তর : অস্ট্রেলিয়া

১৩. কর্তব্যের জন্য কর্তব্য ধারাটির প্রবর্তক কে?

উত্তর : ইমানুয়েল কান্ট

১৪. ‘রাফাহ বর্ডার ক্রসিং’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

উত্তর : ফিলিস্তিন এবং মিসর

১৫. ‘বনফুল’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?

উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৬. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : গাজীপুর

১৭. প্রখ্যাত সাহিত্যিক ফিওদোর দস্তয়েভস্কি কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : রাশিয়া

১৮. বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?

উত্তর : ঢাকার আগারগাঁও

১৯. রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম কী?

উত্তর : তাস

গ্রন্থনা : মো. হাছিবুল বাসার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত