প্রধানমন্ত্রীর প্রেস সচিব মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মরদেহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে প্রয়াত ইহসানুল করিমের জানাজা ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত থাকতে পারেননি। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মো. মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
