দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ভোটদানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রয়েছে উল্লেখ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। অথচ ছাত্রসংসদ নির্বাচন হয় না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদে নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হিসেবে তৈরি হবে। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদের নির্বাচন হয় না। তাই সব বিশ্ববিদ্যায়ের ছাত্রসংসদের নির্বাচন করতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় হাবিপ্রবির শেখ রাসেল হল মাঠে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং কমিটি গঠনের উদ্দেশ্যে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মিসভা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আগে ছাত্রলীগের কমিটি প্রেস রিলিজে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা সেই প্রচলন থেকে বের হয়েছি।
