সুদানের সরকারি টেলিভিশন-রেডিও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম

সুদানের জাতীয় রেডিও এবং টেলিভিশনের প্রধান কার্যালয় দখলে নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১২ মার্চ) সেনাবাহিনীর এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে তারা বলেছে, আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের হটিয়ে জাতীয় রেডিও এবং টেলিভিশনের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক বাহিনী। রাষ্ট্রায়ত্ত এই দুই সম্প্রচারমাধ্যমের প্রধান কার্যালয় ওমদুরমান শহরে অবস্থিত। রাজধানী খার্তুম থেকে নীল নদের পাশে এই শহরটির অবস্থান।

তবে সেনাবাহিনীর এই দাবির বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত এপ্রিলে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে আরএসএফ। তাদের সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে এই সংঘাতের শুরু হয়। কয়েক মাস ধরে চলা দেশটির দুই বাহিনীর এই সংঘাতে হাজারও মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয় লাখ লাখ মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত