ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় জাহিদ হাসান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে গফরগাঁও টু ভালুকা মহাসড়কে দক্ষিণ পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জাহিদ যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ও স্থানীয় আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আল-মামুন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, জাহিদ গফরগাঁও যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘মা আর কথা নাও হতে পারে, ঈদে যা লাগে কিনে নিও’