পাট খাতে অবদান রাখায় পুরস্কৃত ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:৫২ এএম

পাট খাতে বিশেষ অবদান রাখা ও এই খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত