মোহাম্মদ মুস্তফা ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার দিনশেষে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমে তার নিয়োগের খবর জানানো হয়।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া মোহাম্মদ মুস্তফা (৭০) বর্তমানে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনীতি বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন মোহাম্মদ শতায়েহ। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী মুস্তফা বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত