একদিনের আন্তর্জাতিকে প্রথম উইকেট রিশাদের

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম

ম্যাচের ১৮তম ওভারে সিরিজে প্রথমবারের মতো বোলিংয়ে এলেন রিশাদ। উইকেটের দেখা পেলেন প্রথম বলেই!

ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম উইকেট। আগের ২ ম্যাচে ছিলেন উইকেটশূন্য।

টার্ন করে বেরিয়ে যাওয়া বলে মেন্ডিস খোঁচা দিয়েছেন। শ্রীলঙ্কার আরেকটি জুটি ভাঙল অসময়ে।

বাংলাদেশ আরেকবার পেল গুরুত্বপূর্ণ সময়ে উইকেট। মেন্ডিস থেমেছেন ৫১ বলে ২৯ রান করে। 

১৯ ওভার শেষে ৪ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৮০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত