কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মতিন, সম্পাদক হেলাল

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:৪৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে কালিহাতী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্রের সঞ্চালনায় কালিহাতীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় এ ইউনিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আলোকিত প্রতিদিনের মনিরুজ্জামান মতিনকে সভাপতি ও প্রতিদিনের সংবাদের মুহাম্মদ মুনসুর হেলালকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আনিসুর রহমান শেলী (দৈনিক স্বাধীনমত), সুমন চন্দ্র ঘোষ (নিউজ মেইল), যুগ্ম-সম্পাদক মনির হোসেন (সময়ের আলো), জাহাঙ্গীর আলম (তরঙ্গ নিউজ), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক লাখো কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (আমার সংবাদ), দপ্তর সম্পাদক মো. সেলিম মিয়া (দৈনিক দেশ রূপান্তর), ক্রীড়া সম্পাদক আবু সাইদ (এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মমিন হোসেন (বাংলাদেশ সমাচার), আপ্যায়ন সম্পাদক দেবাশীষ কর্মকার (ইনতিজার), কার্যকরী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী (বাংলাদেশ সময়), দাস পবিত্র (আমাদের সময়), সোহেল রানা (বাংলাদেশ বুলেটিন), ইমরুল হাসান বাবু (ঢাকা প্রতিদিন) ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর (যুগধারা)।

নবগঠিত রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্তরা কালিহাতীর সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিক সাধারণ সদস্যপদ গ্রহণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত