রাজশাহীতে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৬:৩৮ পিএম

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ রতন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা মূলত মাদক উদ্ধার করতে গিয়ে রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর এলাকায় অভিযান চালালে এ অস্ত্র উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত রতন চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার রেকাত আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রতনকে পরে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত