পরীমণি-বুবলীর ‘সামাজিক’ লড়াই

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

কাল শাকিব খান-বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল। এই দিনে বুবলী একটি বিশেষ ভিডিওবার্তা প্রকাশ করেছেন। সেই ভিডিওকে ইঙ্গিত করে আরেক চিত্রনায়িকা পরীমণি বললেন, বুবলী পুরো নাটকীয়ভাবে কপি করে ভিডিওটি বানিয়েছেন। পরীমণি বলেন, আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।

পরীমণির কথায় চুপ থাকলেন না বুবলী। তিনি পাল্টা জবাব দিলেন। লিখলেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।

বুবলী বলেন, কাছাকাছি মেলে, একদম মেলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই।

অভিনেত্রী কপির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা করে বলেন, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারও এ রকম হয় না, তারাই খাবার খাওয়ার পর প্রেসার এলে ফ্রেশরুমে দৌড়  দেবে কিন্তু আর কেউ যেতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রঙ পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নেই, বিবেকও নেই, শুধু কপি আছে। এবারও ফের পাল্টা জবাব দিলেন পরীমণি। ‘একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোল-তাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিল। আমি শিউর।’ নাম না লিখলেও কারও বুঝতে বাকি থাকছে না লড়াইটা চলছে বুবলী-পরীমণির মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত