চাল চুরির অভিযোগে খাদ্য পরিদর্শক গ্রেপ্তার

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় খাদ্যগুদাম থেকে রাতের আঁধারে চাল সরানোর ঘটনায় সৈয়দ সফিউল আজম নামে এক খাদ্য পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ বলেন, ‘এই উপজেলায় দায়িত্ব গ্রহণের পর গত ১৯ মার্চ রসুলপুর খাদ্যগুদাম পরিদর্শনে যাই। এ সময় ৪ নম্বর ভবন পরিদর্শনের সময় মজুদকৃত চালের পরিমাণ অনেক কম দেখতে পাই। মজুদকৃত চালের পরিমাণ ৪৩১ টন হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক কম পাওয়া যায়। ’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত