আদালত এলাকার রাজনীতি

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:০৮ এএম

মামলা লিগ্যাল হ্যায় তৃতীয় সপ্তাহ ধরে বাংলাদেশের শীর্ষ দেখা ওয়েব সিরিজ। নেটফ্লিক্স তাদের তালিকায় এমনটাই প্রকাশ করেছে। মারদাঙ্গা, খুন খারাপি, রক্ত, ড্রাগস এসবের বাইরে এসে সাধারণ গল্পের ওয়েব সিরিজ। মূলত এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে একটি আদালত ও সেই আদালতকে কেন্দ্র করে রাজনীতিকে নিয়ে। আদালত এলাকায় বার কাউন্সিলের নির্বাচন থেকে শুরু করে, অনেক বিষয়ই রাজনীতির সঙ্গে যুক্ত। দিল্লির শহরতলীর একটি জেলা শহরের বার কাউন্সিলের ঘটনা আবর্তিত হয়। একই সঙ্গে একটি কেন্দ্রীয় বার কাউন্সিলের নির্বাচনও দেখানো হয়, সেই নির্বাচনে পরাজিত প্রার্থী পরে বিচারক হিসেবে দিল্লির আদালতে সুযোগ পাওয়ার দৃশ্য যেমন মজা দেবে, তেমনই নতুন বার্তা দেবে। আইন পেশায় একজন নতুন এলে সে কেমন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, কীভাবে আইনজীবী ও তার লোকেরা মক্কেল ধরেন সেসব যেমন সুক্ষ্মভাবে এই সিরিজে উঠে এসেছে তেমনই উঠে এসেছে আদালত এলাকার পরিবেশ। এক কথায় বসে থেকে দেখার মতো সিরিজ। যা পঞ্চায়েতের মতোই আনন্দ দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত