১০ মিনিটের জন্য দেখা করতে ১ লাখ চান অনুরাগ কাশ্যপ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৩:৫৬ পিএম

তাকে নিয়ে কাস্টিং কাউচ, যৌন হেনস্তার অভিযোগ থাকলেও অনুরাগ কাশ্যপ মানেই নতুন অভিনেতাদের বলিউড পর্দায় সুযোগ। আর তাই তো সোশ্যালে ফলাও করে সেই বিন্দাসপনাই দেখিয়ে ফেললেন ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘দেব ডি’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ পরিচালক। নতুন পোস্টে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন অনুরাগ।

এক পোস্টে স্পষ্ট জানালেন, ইন্ডাস্ট্রির নতুন শিল্পীদের সঙ্গে দেখা করতে এখন থেকে মোটা অঙ্কের টাকা নেবেন তিনি। এর নেপথ্য়ের কারণও স্পষ্ট করেছেন পরিচালক।

অনুরাগ কাশ্যপ লিখলেন, ‘নতুনদেরকে সহযোগিতা করে, অনেক সময় নষ্ট করেছি। কারণ, তারা শেষমেশ মাঝারি মাপের বেরিয়েছে। তাই এখন থেকে আমি আর সময় নষ্ট করতে চাই না। যারা নিজেদের ক্রিয়েটিভ জিনিয়াস ভাবেন ও আমার সঙ্গে দেখা করতে চান, ১০ থেকে ১৫ মিনিটের জন্য আমি ১ লাখ রুপি চার্জ করব। আধঘণ্টার জন্য ২ লাখ এবং ১ ঘণ্টার জন্য ৫ লাখ। এটাই হল আমার রেট।’

পোস্টে তিনি আরও লিখলেন, ‘এত সময় নষ্ট করে ফেলেছি যে এখন আমি বিরক্ত। যদি আপনাদের মনে হয়, এই অর্থ আপনারা দিতে পারবেন, তাহলেই ফোন করবেন। না হলে দূরে থাকুন। আর হ্যাঁ, আগেভাগেই টাকা দিতে হবে আমাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত