বারদীতে মাসব্যাপী ইফতারের আয়োজন রূপায়ণ গ্রুপের

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:৪২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে গতকাল শনিবার বারদী বাজার মার্কাস জামে মসজিদে প্রতিবছরের মতো অস্বচ্ছল ও পথচারী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে রূপায়ণ গ্রুপ। ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, বুট, পেঁয়াজু, খেজুর, আপেল, মালটা ও অন্যান্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন বারদী বাজার মার্কাস জামে মসজিদ কমিটির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, রূপায়ণ গ্রুপের প্রকৌশলী (ম্যানেজার) মো. মাহমুদুল হাসান, প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শফিউল আলম, প্রকৌশলী (সিভিল) মো. মির্জা তামজিদ হোসেন, স্টোর অফিসার মো. জাহাঙ্গির আলম ও কর্মচারীরা এবং বারদী বাজার মোহাম্মদ উল্লাহ্ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষক ও মুসল্লিরা।

ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন বারদী বাজার মার্কাস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মো. মাওলানা শামীমুল ইসলাম।

এ ছাড়া বারদী হাই স্কুল জামে মসজিদ, নাগপাড়া জামে মসজিদ, দাসপাড়া জামে মসজিদে অসচ্ছল ও পথচারী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে রূপায়ণ গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত