মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:০৪ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি এলকায় একটি সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত কনেছেন।

তিনি জানান, রবিবার (২৪ মার্চ) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায়। ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ছয়টি ইউনিট শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ১০টি ইউনিট সেখানে কাজ করছে।

স্থানীয়রা জানিয়েছে, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত নিয়ে তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত