গোখাদ্যে রঙ মিশিয়ে মরিচ ও হলুদ গুঁড়া তৈরির অপরাধে বগুড়ায় মুন্সি হলুদ মিল সিলগালা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। এ সময় ম্যাজিস্ট্রেট আসার কথা টের পেয়ে ওই মিলের মালিক, কর্মচারীসহ সবাই পালিয়ে যায়।
অভিযানে ওই মিল থেকে ১০ বস্তা পশুর খাদ্যের বস্তা, ৫ বস্তা মরিচ গুঁড়া, ৬ বস্তা হলুদ ও পোকামাকড়যুক্ত ১৩ বস্তা শুকনো মরিচ জব্দ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এ ছাড়া গোখাদ্যে রঙ মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করছিল তারা।
