দ্বিতীয় টেস্টে থাকছেন না হাথুরু, ভার সামলাবেন পোথাস

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে চন্ডিকা হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ। ব্যক্তিগত প্রয়োজনে অস্ট্রেলিয়া যেতে হচ্ছে বাংলাদেশের প্রধান কোচকে।আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হাথুরুসিংহের জায়গায় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ নিক পোথাস।

এক বছর পর এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। গতকাল তাওহীদ হৃদয়ের জায়গায় সাকিবকে নিয়ে দ্বিতীয় টেস্টের দলও ঘোষণা করে বিসিবি। সিলেট টেস্টের দল থেকে চোট পাওয়া পেসার মুশফিক হাসান ছিটকে গেছেন। তার বদলে দলে ফিরেছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ।

চট্টগ্রামে আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজ বাঁচানো ও টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট পাওয়ার সমীকরণ বাংলাদেশের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত