সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:১৫ পিএম

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শহিদুল ইসলাম (২৪) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সাভার পৌরসভার তিতাস গ্যাস অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চোর ধরমপুর গ্রামের সাইদুলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার আমতলা মহল্লায় থাকতেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় শহিদুলকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সেটি জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত