বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে কারুশিল্প বিশারদ তোফায়েল আহমদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ফাউন্ডেশনের লালন চত্বরে ‘তোফায়েল আহমদ : কৃত্যবিদ্য লোকশিল্প গবেষক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের পরিচালক আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক রওশন জাহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার। সেমিনারে আলোচনা করেন দেশ বরেণ্য পটচিত্রশিল্পী শম্ভু আচার্য্য। একেএম মোজ্জাম্মিল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বিপণন চত্বরের কারুশিল্পী ও উদ্যোক্তাশিল্পীসহ প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
×
