হাসপাতালের ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৬:১১ এএম

রাজধানীর পান্থপথে উইমেন্স অ্যান্ড চিলড্রেন হাসপাতালের সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম রোজা মনি। তার মা হাসিনা বেগম ওই হাসপাতালের আয়া।

তিনি জানান, তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়। তার একমাত্র মেয়ে ছিল রোজা। স্বামী আনোয়ার হোসেন তাকে ছেড়ে চলে গেছেন। থাকেন কাঁঠালবাগানে। কোনো স্বজন না থাকায় শিশুটিকে নিয়েই তিনি প্রতিদিন হাসপাতালে কাজে যেতেন। গতকাল রোজাকে নিয়ে গিয়েছিলেন। ইফতারের আগমুহূর্তে সাততলার ছাদে শিশুটিকে বসিয়ে রেখে হাসপাতালের সামনে ইফতারি কিনতে যান। ফেরার সময় ভবনের সামনে মানুষজনের জটলা দেখতে পান। তখন জানতে পারেন তার মেয়ে ছাদ থেকে নিচে পড়ে গেছে।

হাসিনা বেগম বলেন,  রোজাকে একা রেখে চলে যাওয়ার পর হয়তো কান্না করতে করতে রেলিংয়ের ওপর উঠেছিল। সেখান থেকেই নিচে পড়ে গেছে। তবে ছাদে হাসপাতালটির কয়েকজন নার্সও ছিলেন। তারা তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন হয়তো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত