বিষয় : বাংলা
বহুনির্বাচনী
১. রিকশা কোন ভাষার শব্দ?
ক. গুজরাটি খ. তুর্কি
গ. ইংরেজ ঘ. জাপানি
২. বোষ্টম কোন ধরনের শব্দ?
ক. তৎসম শব্দ খ. অর্ধ-তৎসম শব্দ
গ. তদ্ভব শব্দ ঘ. দেশি শব্দ
৩. রাজা-বাদশাহ শব্দটি কোন কোন শব্দের মিলনে সৃষ্টি হয়েছে?
ক. তৎসম + ফারসি খ. বাংলা + ফারসি
গ. ইংরেজি + ফারসি ঘ. ফারসি + আরবি
৪. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক. গৌড়ীয় ব্যাকরণ খ. মাগধীয় ব্যাকরণ
গ. মাতৃভাষার ব্যাকরণ ঘ. ভাষা ও ব্যাকরণ
৫. রপ্তানি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. হিন্দি গ. ফারসি ঘ. গুজরাটি
৬. ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
ক. গোবরের মতো আবর্জনা খ. প্রতারক
গ. চালাক ঘ. মূর্খ
৭. নিখাদ অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি?
ক. কাঁচা কথা খ. কাঁচা ইট
গ. কাঁচা সোনা ঘ. কাঁচা ঠেলা
৮. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
ক. অহি-নকুল সম্বন্ধ খ. আদায় কাঁচকলায়
গ. তেলেজলে/তাসের ঘর ঘ. সাপে-নেউলে
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. গ
গ্রন্থনা : পারভেজ হোসেন
