গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১ জন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সারা দেশে মোট ১৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৬শ ৬৭ জন ছাড়পত্র পান।
চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৭৪৬ জন। এর মধ্যে এক হাজার ১শ জন পুরুষ এবং ৬৪৬ জন নারী রয়েছেন। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২২ জন। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।
