ন্যায্য মূল্যের ১১ বস্তা চাল উদ্ধার, ডিলারকে জরিমানা 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ পিএম

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে মজুদ ও বিক্রিত ন্যায্য মূল্যের ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় মহিউদ্দিন আহমেদ সেলিম নামে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মালেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। পরে বিকেল ৫ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মালের হাট বাজারে ন্যায্য মূল্যের যে ডিলার রয়েছে তিনি সঠিকভাবে চাল বিতরণ না করে ১১ বস্তা চাল নিজ হেফাজতে রেখেছিলেন তার মধ্যে ৪ বস্তা চাল পরিবর্তন করে স্থানীয় বাজারের এক দোকানে বিক্রি করেন। যেটা আইনগতভাবে অবৈধ একইভাবে ফৌজদারী অপরাধ। পরে আমরা সে বাজারে যাই এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে আমরা তাকে আটক করি। এ সময় তিনি তার দোষ স্বীকার করেন। পরে সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও টাকা আদায় করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত