বাঁশখালী কেন্দুয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০২:৪৬ এএম

চট্টগ্রামের বাঁশখালী ও নেত্রকোনার কেন্দুয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে পৃথক ঘটনা দুটি ঘটে।

বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় একই পুকুরে ডুবে মারা গেছে ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫) নামে দুই কন্যাশিশু। নিহত ওয়াজিফা ওই এলাকার আবু ছালেকের এবং মারিয়া রিয়াজ উদ্দিনের কন্যা।

এদিকে কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সারিদাকান্দা গ্রামে ফারিছা আক্তার নামে আড়াই বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। নিহত ফারিছা ওই গ্রামের কাজল মিয়ার কন্যা।

পরিবার জানায়, সকালে ফারিছা বাড়ির সামনে খেলা করছিল। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে দেখে পাশের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত