সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণরূপে চালুর লক্ষ্যে সভা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৩৯ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর লক্ষ্যে গতকাল শনিবার গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক চার ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে অবস্থান করেন। এ সময় তিনি অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমাজেন্সি সেন্টার, কিডনি ডিজিজেস অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, হেপাটোবিলিয়ারি, হোপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, প্যানক্রিয়েটিক ডিজিস অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার অ্যান্ড স্টোক সেন্টার, প্যাথলজি ল্যাব, ল্যাবরেটরি সার্ভিসেস, ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন। পরে উপাচার্য সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে গুরুত্বপূর্ণ সভায় মিলিন হন। তিনি এ হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর লক্ষ্যে যা যা করণীয় তা দ্রুততম সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, উপপরিচালক (প্রকল্প) সহযোগী অধ্যাপক ডা. নূর-ই-এলাহী মিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত