রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী সোম ও মঙ্গলবার চীন সফর করবেন। রবিবার (৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ৮ এবং ৯ এপ্রিল গণপ্রজাতন্ত্রী চীনে সরকারি সফরে যাবেন। চীনে তার এ সফর চলাকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
মস্কোর গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার চীন। ইউক্রেন সংকট এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ কিছু উত্তপ্ত বিষয় নিয়ে গভীর আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ল্যাভরভ এর আগে ২০২৩ সালের অক্টোবরে বেইজিং সফর করেছিলেন।
কাজের চাপ দেওয়ায় গুন্ডা ডেকে বস পেটালেন সহকর্মীরা