ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। খাদুলী মানবসেবা ফাউন্ডেশন এ খেলার আয়োজন করে।
এ খেলায় স্থানীয় খেলোয়াড় ছাড়াও আশপাশের জেলা থেকে বেশ কয়েকটি দল অংশ গ্রহণ করে। এ খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
খেলায় অংশগ্রহণকারী শুকুর আলী বলেন, আগে আমরা প্রায়ই এ খেলা খেলতাম। এখন এ খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। এ খেলাকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আশাকরি এ বিষয়ে সরকার ও ধর্ণাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসবেন।
দর্শক সবুজ সরকার বলেন, ছোটবেলায় এ খেলা অনেক দেখেছি। এখন আর দেখা যায় না। খাদুলী মানবসেবা ফাউন্ডেশন এ খেলার আয়োজন করায় আমরা খুব খুশি।
এ খেলার আয়োজন করতে পেরে আয়োজকবৃন্দও খুশি বলে জানিয়েছেন।
ইসরায়েল ইস্যুতে ইরানকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের