গজারিয়ায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও দক্ষিণপাড়া নতুন কবরস্থান সংলগ্ন সড়কের পাশে ভুট্টাক্ষেতে থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তুরণীর মরদেহ (২৭) উদ্ধার করে পুলিশ। মরদেহ পাশে একটি রক্ষাক্ত কাঁচি পড়ে ছিল।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে গ্রামের এক বাসিন্দা ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
গজারিয়া থানার ওসি মো. রাজিব খাঁন বলেন, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
