জাভি মনে করেন 'সর্বোচ্চ পরীক্ষা' নেবে পিএসজি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:২০ পিএম

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পার্ক দ্য প্রিন্সেসে বার্সেলোনা ৩-২ গোলের হারায় পিএসজিকে। ফলে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ড্র করলেও সেমিফাইনালে উঠে যাবে কাতালানরা। তবে পিএসজি যে ছাড় দেবে না তা ভালোই জানা বার্সেলোনা কোচ জাভির।

জাভি বলেন, 'আমরা পিএসজির থেকে বল কেড়ে নিতে চাই এবং ম্যাচ জিততে চাই। তারা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা নেবে। আমি দেখছি প্রথম লেগের মতোই হবে ম্যাচ।'

বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল ২০১৫ তে। তখন কাতালান ক্লাবটির কোচ ছিলেন লুইস এনরিকে। তিনি এখন পিএসজির কোচ। জাভি বলেন, 'লুইস (পিএসজি কোচ) বসে থাকবে না, সে আমাদের চাপের মধ্যে ফেলতে চাইবে। সেমিফাইনালে উঠতে হলে আমাদের সেরাটা দিতে হবে।'

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় অলিম্পিক লুইস স্টেডিয়ামে হবে বার্সা-পিএসজি ম্যাচ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত