এসপি শাহেদকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০০ এএম

খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার (এসপি) মো. শাহেদ ফেরদৌস রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে বহিরাগতদের অস্ত্রগার পরিদর্শনের সুযোগ করে দেওয়া ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারের অভিযোগের প্রমাণ মিলেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ৯ এপ্রিল এ প্রজ্ঞাপন জারি হলেও গতকাল বুধবার তা জানাজানি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহেদ ফেরদৌস রানা ২০২০ সালে এসপিবিএন-১-এ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে তিনজন বহিরাগত ব্যক্তিকে অস্ত্রাগার পরিদর্শন করানো এবং অস্ত্রের বর্ণনা দিয়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুযোগ করে দেন। এ কাজে সহায়তা করেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ আনিসুর রহমান, এসআই (নিরস্ত্র) মো. নুর-এ-সরোয়ার রিপন, এসআই (সশস্ত্র) আবু সাঈদ, মো. ওবাইদুর রহমান এবং এসআই (সশস্ত্র) মো. মানিক খান।

এ অভিযোগে ২০২২ সালে পুলিশ অধিদপ্তর থেকে শাহেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়। পরে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধি ৭(১) (খ) অনুযায়ী বিভাগীয় মামলা করে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। পরে তিনি কারণ দর্শানোর জবাব দাখিল করে ব্যক্তিগত শুনানির আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত