সেনাপ্রধানকে দেখে নেওয়ার হুমকি ইমরানের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরকে দেখে নেওয়ার হুমকি দিলেন। নিজ স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় সাজা দিয়ে ইসলামাবাদের কাছে বানি গালার বাসভবনে গৃহবন্দি করার ঘটনায় এই হুমকি দিয়েছেন ইমরান। এ সময় ইমরান বলেন, তার স্ত্রীর কিছু হলে তিনি অসিম মুনিরকে ছাড়বেন না।

ইমরানের সঙ্গে বুশরা বিবির বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন বুশরার আগের স্বামী খাওয়ার ফরিদ মানেকার। ইসলামি শরিয়াহ না মেনে বিয়ে করার অভিযোগ আনা হয় দুজনের বিরুদ্ধে। ৪৯ বছর বয়সী বুশরাকে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখায় দারুণ ক্ষুব্ধ হয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইরমান। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে কারাদ- পুরস্কার দেওয়ার পেছনে জেনারেল অসিম মুনির (বর্তমান সেনাপ্রধান) সরাসরি জড়িত।’ ইমরানের দাবি, এই মামলায় যিনি বিচারক তাকে ওই সাজা ঘোষণা করতে বাধ্য করা হয়েছে। পাঞ্জাবের আদিয়ালা কারাগার থেকে সংবাদমাধ্যমে হুমকির সুরে ইমরান আরও বলেন, ‘যদি আমার স্ত্রীর কিছু হয়, আমি অসিম মুনিরকে ছাড়ব না। আমার জীবদ্দশায় অসিম মুনিরকে ছাড়ব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত