শহীদ সার্জেন্ট সামছুল করিম খানের মৃত্যুবার্ষিকীতে সভা

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৬:৫১ এএম

শহীদ সার্জেন্ট সামছুল করিম খান সিরাজের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর বেরিয়া এ আর খান উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট শহীদ সামছুল করিম খানের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামছুল করিম খান সিরাজের বড় ছেলে নিয়াজ আহম্মেদ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদ সামছুল করিম খানের ছোট ভাই আজম খান বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর এই নির্ভীক অফিসার আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে মারা যান। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমার আপন বড় ভাই। আমরা তিন ভাইয়ের মধ্যে শহীদ সার্জেন্ট সামছুল করিম খান, ছাগীর খান আমার বড়। তারা দুজনই স্বাধীনতা যুদ্ধে শহীদ হন।

যুদ্ধকালীন শহীদ সার্জেন্ট সামছুল করিম খানের নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ছোট ভাই ছাগীর খান ঢাকা ক্যান্টনমেন্টে খোঁজ নিতে গিয়ে পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন। তখন পাক হানাদার বাহিনী তাকে নির্মমভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত