রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে পবা উপজেলার হরিপুরে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাদের লাশ উদ্ধার করে।
মৃতরা হলেন রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)।
রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে কয়েকজন একসাথে নদীতে গোসল করতে নামে। এ সময় বাপ্পি ও মনির নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
