যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৫) শুরু হয়েছে। আজ উদ্বোধনী খেলায় চট্টগ্রামকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট বিভাগ।
উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও আয়োজক কমিটির সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ। আজ রাজধানীর মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজের খেলার মাঠে প্রতিযোগিতাটি শুরু হয়েছে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত আগামী ৩ দিনের দেশের প্রতিটি বিভাগ একে অপরের মুখোমুখি হবে। আগামী সোমবার বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন মাননীয় ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন এমপি।
উক্ত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী সভা আগামী সোমবার শারিরিক শিক্ষা কলেজের মাঠেই অনুষ্ঠিত হবে।
