ভৈরবে তর্কাতর্কির জেরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ১২

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:০০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবের তৈয়ারিরচর গ্রামে তর্কাতর্কির জেরে দুপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ১২/১৪ জন আহত হয়েছে। আহতরা হলেন রুস্তম মিয়া, নজরুল, দুধ মিয়া, সবুজ মিয়া প্রমূখ।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তৈয়ারিরচর গ্রামের খালাসি বাড়ি ও সিরার বাড়ির মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে খালাসি বাড়ির বাবু মিয়া ও সিরার বাড়ির জয়নাল মিয়ার নাতীর সাথে নারী সংক্রান্ত বিষয়ে তর্কতর্কার ঘটনা ঘটে। এই ঘটনার জেরে মঙ্গলবার দুই বাড়ির মধ্য সংঘর্ষ বাঁধে। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের ১২/১৪ জন আহত হয়। আহতরা ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় কোনো ধরনের সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত