ক্রিকেট বিশ্বকাপের দূত দ্রুততম মানব উসাইন বোল্ট

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:২০ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত করা হয়েছে কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টকে।

বিশ্বকাপের সঙ্গে বোল্টের সংযুক্তি তরুণদের ক্রিকেটের প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে মনে করে আইসিসি।

বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। ২০০৯ সালে ১০০ মিটারে তার করা ৯.৫৮ সেকেন্ডের টাইমিং এখনো কেউ ভাংতে পারেনি। দ্রুততম ২০০ মিটার দৌড়ের রেকর্ডও বোল্টের দখলে (১৯.১৯ সেকেন্ড)।

বোল্ট বলেন, 'আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসাডর হতে পেরে আমি উৎফুল্ল। আমি ক্যারিবিয়ান যেখানে ক্রিকেট জীবনেরই একটি অংশ। আমার হৃদয়ের বিশেষ জায়গা জুড়ে আছে ক্রিকেট। আমি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে (মাঠে) উপস্থিত থাকার চিন্তা করছি। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারে অবদান রাখতে চাই।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত