অবৈধভাবে মাটি খনন, জরিমানা ৫০ হাজার

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পিএম

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুরে এস্কেভেটর (ভেক্যু) দিয়ে অবৈধভাবে মাটি খননের অপরাধে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এ দণ্ড দেন।

এ সময় ভেক্যুর চালক পলাতক থাকায় ওই ভেক্যুর ২টি ব্যাটারী ও ৫টি এস্কেভেটর জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন জানান, কয়েকদিন ধরে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এস্কেভেটর (ভেক্যু) দিয়ে অবৈধভাবে মাসুদ রানা নামের এক ব্যক্তি পুকুর খনন করছিল। 

বুধবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই পুকুরের মালিক মাসুদ রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেক্যুর চালক পলাতক থাকায় ওই ভেক্যুর ২টি ব্যাটারী ও ৫টি এস্কেভেটর (যন্ত্রাংশ) জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত