সেনাবাহিনীর বিরুদ্ধে কথা না বলতে ইমরানকে নির্দেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৬ এএম

পাকিস্তানের সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে সমালোচনামূলক কথা বলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে। তার স্ত্রী বুশরা বিবির প্রতিও একই নির্দেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত এই আদেশ দেয়।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে বন্দি। সেখানে নানা মামলার বিচার চলাকালে গণমাধ্যমের সঙ্গে প্রায়ই কথা বলেন ইমরান। কারাগারে যাওয়ার আগে ও পরে তিনি নানা সময় সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করেন। বিচার বিভাগকেও নিশানা করতে দেখা গেছে তাকে।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সুষ্ঠু বিচারের অনুরোধ জানিয়ে করা এক আবেদনের নিষ্পত্তিকালে আদালতের বিচারক রানা নাসির জাভেদ

পিটিআই প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীর ওপর ওইসব নির্দেশনা দেন।  এ সময়

বিচারক ‘রাজনৈতিক দৃষ্টিকোণ বা উত্তেজনা সৃষ্টিকারী’ মন্তব্য গুরুত্ব দিয়ে প্রচার না করতেও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত