কারস্টেন ও গিলেস্পিই পাকিস্তানের নতুন কোচ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০১ পিএম

আগে থেকেই গুঞ্জন ছিল, সেটিই সত্যি হলো। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দলটির সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে। আর অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে করা হয়েছে পাকিস্তান টেস্ট দলের কোচ।

নিউজিল্যান্ড সিরিজে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া আজহার মাহমুদ সব ফরম্যাটে সহকারী কোচ হিসেবে থাকছেন। তিন কোচকেই দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পিসিবি।

গ্যারি কারস্টেন কোচ হিসেবে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতান। এরপর নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ওপেনার।

কারস্টেনের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। এবারই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেলেন। অবশ্য ঘরোয়া পর্যায়ে নাম কুড়িয়েছেন।

টেস্ট দলের দায়িত্ব পাওয়া গিলেস্পর প্রথম অ্যাসাইনমেন্ট আগস্টে। তখন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজ খেলবে পাকিস্তান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত