বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৩ এএম

উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গতকাল রবিবার দুপুরে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৬ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত