ক্যানসারের কাছে হার মানলেন গিটারিস্ট ডুয়ান এডি 

আপডেট : ০২ মে ২০২৪, ০৭:২০ পিএম

ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মানলেন মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি। গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসিতে এডির মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্ত্রী। ৮৬ বছর বয়সী এই গিটারিস্টকে রক অ্যান্ড রোলের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে মনে করা হয়।

১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইন্সট্রুমেন্টাল হিট উপহার দেন গ্র্যামিজয়ী এই শিল্পী। ১৯৮৬ সালে নিজের গান ‘পিটার গান’-এর রিমেক দিয়ে আবার চার্টে জায়গা পান তিনি।

স্বতন্ত্র শৈলীর জন্য তাকে বলা হতো ‘কিং অব টোয়াং’। তিনি ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। এডি তার অবিস্মরণীয় স্বাক্ষর ‘টোয়াং’ শব্দের মাধ্যমে বিশ্বজুড়ে গিটারিস্টদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।

১৯৩৬ সালে নিউইয়র্কের কর্নিংয়ে জন্মগ্রহণ করেন এডি। অল্প বয়সেই গিটার বাজাতে শুরু করেন। তার স্বতন্ত্র শব্দ দ্য বিটলস থেকে ব্লন্ডি পর্যন্ত শিল্পীদের অনুপ্রাণিত করেছিল।
সাত দশকের ক্যারিয়ারে ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয় এডির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত