তিন বছরে ৫০,০০০ অভিবাসী শিশু নিখোঁজ ইউরোপে

আপডেট : ০৩ মে ২০২৪, ০৩:০০ এএম

ইউরোপে প্রবেশের পর গত ৩ বছরে ৫০ হাজারের বেশি অভিভাবকহীন অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমের সম্মিলিত উদ্যোগ ‘লস্ট ইন ইউরোপ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ইউরোপে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা অন্তত ৫১ হাজার ৪৩৩ জন সঙ্গীহীন অভিবাসী শিশু ও কিশোর নিখোঁজ হয়েছে।

২০২১ সালে প্রকাশিত একটি গবেষণার ওপর ভিত্তি করে মাসব্যাপী অনুসন্ধানের পর এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওই গবেষণা দেখানো হয়েছিল, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ইউরোপে ১৮ হাজারেরও বেশি অভিবাসী শিশু নিখোঁজ হয়েছিল।

সবশেষ অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে ইতালিতে। গত ৩ বছরে দেশটিতে ২২ হাজার ৮৯৯ জন শিশু নিখোঁজের তথ্য নিবন্ধিত হয়েছে। এরপর অস্ট্রিয়ায় ২০ হাজার ৭৭, বেলজিয়ামে ২ হাজার ২৪১, জার্মানিতে ২ হাজার ৫ এবং সুইজারল্যান্ডে ১ হাজার ২২৬ জন শিশু নিখোঁজের তথ্য নিবন্ধন করা হয়েছে।

লস্ট ইন ইউরোপ প্রকল্পের এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ অভিবাসী শিশুদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত