শামিম উদ্দিন সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ০৩ মে ২০২৪, ০১:০২ এএম

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন শামিম উদ্দিন আহমেদ। ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার থেকে  ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। ২৮ এপ্রিল অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সোনালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়। শামিম উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা ও করপোরেট শাখা প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন সার্কেল প্রধান এবং জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত