বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন দলটির নেতারা।
আজ শুক্রবার আজিমপুর কবরস্থানে কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে আজিমপুর কবরস্থান মসজিদে বিশেষ দোয়া করা হয়। পরে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পূষ্পস্তবক অর্পণ করা হয়।
সালাম তার বক্তব্যে বলেন, যে পিন্টু গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছে মৃত্যু স্বাভাবিক ছিল না। আজকে যারাই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছেন তাদের প্রত্যেককেই আজ অত্যাচারিত হচ্ছে, গুম করা হচ্ছে খুন করা হচ্ছে। প্রতিটি হত্যার বিচারই হবে।
তিনি বলেন, বিএনপি ভয় পেয়ে রাজনীতি করে না। ভয় পেলে এত অত্যাচারের পরও নেতাকর্মীরা নিজের জীবনবাজি রেখে রাজপথে থাকত না। সংগ্রাম কখনও বিফলে যায় না। জনগণের এ আন্দোলনও বিফলে যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, যুবদল কেন্দ্রীয় নেতা সাঈদ হাসান মিন্টু, চকবাজার থানা বিএনপি নেতা হাজী টিপু সুলতান, হাজী হুমায়ুন কবির, শফিকুল ইসলাম রাসেলসহ নেতৃবৃন্দ।
টস জিতলেন শান্ত, করবেন বোলিং, অভিষেক তানজিদের
ট্রেনে কাটা পড়ে পুলিশের দেহ দুই ভাগ