সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শুক্রবার ৬৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেই সঙ্গে থাকবে বজ্রপাত।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবার (৪ মে) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে শরীর-মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। অনেকে ছাদে উঠে ভিজেছেন বৃষ্টিতে। বৃষ্টি যেন জীবনের গতি আরও ছন্দময় করে দিয়েছে। আকাঙ্ক্ষিত বৃষ্টিতে মন-প্রাণ জুড়িয়েছেন নগরবাসী।
তীব্র গরমের মধ্যে বন্যার শঙ্কা
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, সবাই ঢাকার